হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের

যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে কয়েক দিনের মধ্যেই উপসাগরীয় দেশগুলোর জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আবার খুলে দিতে পারে ইরান। জাতিসংঘে বিশ্ব নেতাদের সমাবেশকে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর ‘সোনালি সুযোগ’ হিসেবে দেখছে তেহরান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান—দুজনই নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

ফেব্রুয়ারিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর এই প্রথম তারা একই অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছেন।

 

ইরানি ওই কর্মকর্তা বলেন, আলোচনা পুনরায় শুরু করার পূর্ণ ক্ষমতা ইরানের প্রতিনিধিদলের রয়েছে।

তবে দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই।

গত জুলাইয়ের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বৈঠক হয়েছে বলে জানা যায়নি।

ওই সময় যুদ্ধ অবসানে একটি অন্তর্বর্তী চুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ান স্বাক্ষর করেছিলেন। তবে স্বাক্ষরের কয়েক সপ্তাহ পরই চুক্তিটি ভেঙে যায়।

 

ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রকে ঘোষণা দিতে হবে তারা কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করতে চায়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হবে এবং এরপর প্রক্রিয়াটি কীভাবে এগিয়ে নেওয়া হবে, তার একটি সময়সীমায় সম্মত হতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিতে ফিরে আসার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ একটি সোনালি সুযোগ।

ইরানের ওই কর্মকর্তা আরও জানান, গত ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সর্বশেষ প্রস্তাব পাঠানো হয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *